বছরের প্রথমার্ধে একাধিক নোকিয়া ফোনের দেখা মিলবে

২৫ জানুয়ারি, ২০২১ ০৩:১২  
চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে একাধিক নোকিয়া ফোন উন্মোচন করছে এইচএমডি গ্লোবাল। নোকিয়া ১.৪ থেকে শুরু করে নোকিয়া ৭.৩, ৭.৪ মডেলগুলোর দেখা মিলবে। ফেব্রুয়ারির কোনো এক সময়ে উন্মোচিত হবে নোকিয়া ১.৪। বিভিন্ন সূত্রের বদৌলতে ইতিমধ্যেই ফোনগুলো স্পেসিফিকেশন জানা গেছে। প্রথম প্রান্তিকের শেষে কিংবা দ্বিতীয় প্রান্তিকের প্রথমদিকে উন্মোচিত হতে পারে নোকিয়া ৬.৩ ও নোকিয়া ৬.৪ ফাইভজি। ফেব্রুয়ারি কিংবা মার্চে আসতে পারে নোকিয়া ৭.৩ ও ৭.৪ ফাইভজি। নোকিয়ার পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা না দিলেও এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে ২০২১ সালে কমপক্ষে চারটি ফাইভজি স্মার্টফোন উন্মোচন করবে নোকিয়া। ডিবিটেক/বিএমটি